মুন্সীগঞ্জে ব্যাগে মিলল পাইপগান ও কার্তুজ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৫ জুন, ২০২৫ । ৭:৫০ অপরাহ্ণ

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চল চরকেওয়ারে অভিযান চালিয়ে রান্নাঘরের আঁড়ায় ঝুলন্ত ব্যাগ থেকে দেশীয় তৈরী পাইপগান ও কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৩ টার দিকে সদরের চরকেওয়ার ইউনিয়নের ফুলতলা গ্রামের আলম ঢালীর বাড়ির পরিত্যক্ত রান্নাঘর থেকে ওই আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করে।

আজ বুধবার দুপুরে প্রেসবিজ্ঞিপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন কবীর।

তিনি জানান, গোন সংবাদের ভিত্তিতে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলমের নেতৃত্বে ফুলতলা গ্রামের আলম ঢালীর বাড়ির পরিত্যক্ত রান্না ঘরে অভিযান চালান পুলিশের টিম। এসময় তল্লাসি চালালে রান্না ঘরের পেছনে আঁড়ার সঙ্গে ঝুলানো একটি ব্যাগের ভেতর লোহার তৈরী মরিচাযুক্ত সিলভার রংয়ের একটি পাইপগান ও ২ রাউন্ড লিডবল কার্তুজ উদ্ধার করতে সক্ষম হন।

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন