আমি কোন অন্যায় করি নাই- ফয়সাল বিপ্লব

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ । ২:৫৫ অপরাহ্ণ

আমি কোন অন্যায় করি নাই। আমার পুরো পরিবার আওয়ামী লীগের পরিবার। বিদ্রোহী প্রার্থী হিসেবে আমি এমপি নির্বাচিত হয়েছি। আমার বিরুদ্ধে কোন চাঁদাবাজি, ভূমিদখলের অভিযোগ নেই। মেয়র হিসেবে, এমপি হিসেবে আমি মানুষের সেবা করেছি।

গতকাল সোমবার বিকালে মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে ঢাকা মহানগর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালতে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আদালতে উপস্থিত পুলিশদের বলেন, আমাকে হেলমেট পড়াবেন না। কেউ যদি আমাকে মারতে চায়, মারুক। হেলমেট পরিয়ে আপনারা আমাকে বাঁচাতে পারবেন না।

আদালতে উপস্থিত একাধিক আইনজীবী জানান,
আদালত প্রাঙ্গনে এ সময় তার কর্মীদের বিপ্লব ভাই, বিপ্লব ভাই এবং জয় বাংলা স্লোগান দিতে দেখা যায়। আওয়ামী লীগের অন্যান্য নেতাদের আদালতে নেওয়ার পর মব এর দ্বারা লাঞ্ছিত হতে দেখা গেছে। কিন্তু, ফয়সাল বিপ্লবের পক্ষে কর্মীদের স্লোগান দিতে দেখা যায়।

দ্বাদশ সংসদ নির্বাচনের আগে ২০২৩ সালের ২৮ অক্টোবর পল্টনে বিএনপি মহাসমাবেশের দিন সংঘর্ষের মধ্যে প্রাণ হারান যুবদল নেতা শামীম। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় মামলা হয়।

শামীম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির ডিবির এসআই ফেরদৌস আলম সোমবার ফয়সাল বিপ্লবকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন। পরে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সূত্র- সাপ্তাহিক মুন্সীগঞ্জ সংবাদ প্রিন্টভার্সন।

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন