মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ফয়সাল বিপ্লব গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ২২ জুন, ২০২৫ । ১০:৫৪ অপরাহ্ণ

মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

রোববার রাত ১০টার দিকে ঢাকার মনিপুরী পাড়ার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবির যুগ্ম-কমিশনার নাসরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ফয়সাল বিপ্লব মুন্সীগঞ্জ সদর থানায় ৩টি হত্যা মামলা ও ৫টি হত্যা চেষ্টা মামলায় প্রধান আসামী। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি।

বিপ্লব দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে মুন্সীগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হন তিনি।

জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পৌর মেয়রের পদ ছেড়েছিলেন ফয়সাল বিপ্লব। তিনি মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের বড় ছেলে।

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন