মুন্সীগঞ্জ শহরের শ্রীপল্লি এলাকায় ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে শ্রীপল্লি মাঠে এ ফাইনাল খেলা হয়। শ্রীপল্লি এলাকার যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।
এতে চ্যাম্পিয়ন হয়েছেন মুঈন গ্রুপ দল। রানার আপ হয়েছেন সেজান গ্রুপ দল। ৪০ মিনিটের খেলায় মুঈন গ্রুপ দল ১-০ গোলে সেজান গ্রুপ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় একমাত্র গোল করে মো. মুঈন।
এসময় উপস্থিত ছিলেন, শ্রীপল্লি জামে মসজিদের সভাপতি জাফর সাদেক আমিন পাবেল, পঞ্চায়েত কমিটির সদস্য মীর গোলাম কিবরিয়া, মো. খোকন, মসজিদের ইমাম নুরে আলম, শহর সেচ্ছাসেবক দলের আহবায়ক পলাশ মাহমুদ, শতাব্দী সামিজক সাংস্কৃতিক গোষ্টির সভাপতি মো. রাসেদুল হাসান রাজন প্রমুখ।
রাশেদুল হাসান রাজন
প্রকাশের সময়: শুক্রবার, ৬ জুন, ২০২৫ । ১০:৪৯ অপরাহ্ণ