মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন।
দেলোয়ার হোসেন বলেন, পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক শান্তি, ভালোবাসা ও কল্যাণ। শ্রীনগরের সর্বস্তরের জনগণকে জনাই ঈদ মোবারক।
তার সংক্ষিপ্ত রাজনৈতিক জীবনী।
দেলোয়র হোসেন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জরিত। ১৯৮৪ থেকে ১৯৯০ সাল পর্যন্ত শ্রীনগর ইউনিয়ন যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেন। এরপর তিনি ১৯৯১ থেকে ১৯৯৩ সালে উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক, ৯৫ থেকে ৯৮ সালে উপজেলা যুবদলের নির্বাচিত সাধারন সম্পাদক, ৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত উপজেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেন। এরমাঝে তিনি ৯১ থেকে ৯৬ সাল পর্যন্ত জেরা যুবদলের যুগ্ম সম্পাদক, ৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত জেলা যুবদলের সহ সভাপতি, ২০০৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত তৃণমূলের ভোটে নির্বাচিত উপজেলা বিএনপির সাধারন সম্পাদক। ২০২১ থেকে ২৩ পর্যন্ত তিনি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ছিলেন। এছাড়া রাজনৈতিক জীবনে বহুবার কারাবরণ করেছেন। ২৫টিরও বেশি মামলা রয়েছেন।
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৬ জুন, ২০২৫ । ৪:১৯ অপরাহ্ণ