মুন্সীগঞ্জের শ্রীনগর ও সিরাজদীখান উপজেলার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন মো. মমিন আলী।
মো. মমিন আলী শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
তিনি বলেন, আত্মত্যাগ, সহমর্মিতা আর ভালোবাসার মহিমান্বিত বার্তা নিয়েই ফিরে এসেছে ঈদুল আজহা। পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক শান্তি, ভালোবাসা ও কল্যাণ। শ্রীনগর ও সিরাজদীখানের সর্বস্তরের জনগণকে জনাই ঈদ মোবারক।
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৬ জুন, ২০২৫ । ৩:৩৮ অপরাহ্ণ