ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুন্সীগঞ্জ জেলা ছাত্রদল।
মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে ছাত্রদল নেতা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সুপার মার্কেট গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত ভাবে প্রতিবাদ সমাবেশ করে।
সমাবেশে ছাত্রদলের জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিটের নেতারা বক্তব্য রাখেন। তারা সাম্য হত্যার সঙ্গে জড়িত মূল ঘাতকসহ সকল আসামিকে দ্রুত গ্রেফতারের দাবি জানান। বক্তারা বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে বিচারের দাবি জানাচ্ছি, তবে যদি বিচারে গড়িমশি হয়, তাহলে রাজপথে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ মে, ২০২৫ । ১:১৩ অপরাহ্ণ