মুন্সীগঞ্জে অভিভাবক সমাবেশ ও ওয়াশব্লক উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫ । ৭:০১ অপরাহ্ণ

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত সোমবার প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে অভিভাবকদের জন্য নবনির্মিত ওয়াশব্লক উদ্বোধন করেছেন। পরে স্কুল এন্ড কলেজে প্রাঙ্গনে অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।

প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.শরীফ উল্যাহ অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন। এ সময় একাডেমিক কো-অর্ডিনেটর বাহা উদ্দিন বাহারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, অভিভাবকবৃন্দ ও শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।

অভিভাবক সমাবেশে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে অভিভাবক ও শিক্ষকদের করণীয় বিষয়ে এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নতির লক্ষ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেছেন।

 

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন