মুন্সীগঞ্জে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫ । ৭:১০ অপরাহ্ণ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল বাজার এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা।

মঙ্গলবার বেলা পৌনে ১২ টার দিকে তাদের গ্রেপ্তার করে। এরা হচ্ছে মো. বজলু কাজী (৪৫) ও মো. রোমান কাজী (২১)।

বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১০ এর মিডিয়া সেলের সহকারি পরিচালকা শামীম হাসান সরদার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সমুদয় গাঁজাসহ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হন। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী।

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন