বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৪ আগস্ট শহরের কৃষি ব্যাংকের সামনে ছাত্র-জনতার ওপর হামলা ও মারধরের ঘটনায় সাবেক এমপি ফয়সাল বিপ্লবসহ ১৭০ জনের নামে মামলা করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত আরো ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সদর থানায় আদালতের আদেশে এ মামলাটি এফআইআরভুক্ত করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম পিপিএম। বিভিন্ন পত্রিকা ও অনলাইনে সংবাদ প্রকাশের পরে সদর থানা সিআর মামলাটি এফআইআরভুক্ত করা হয়েছে।
চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতের বিচারক পিটিশন মামলাটি সিআর মামলা ৩১০/২৫টি মুন্সীগঞ্জ সদর থানায় এফআইআর ভুক্ত করার জন্য ওই দিনই আদেশ দেন।
এ মামলায় মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতির ছেলে মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ফয়সাল বিপ্লবকে প্রধান আসামি করা হয়। ২৭ মার্চ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতে বাদি হয়ে শহরের উত্তর ইসলামপুরের বাসিন্দা গুলিবিদ্ধ
আব্দুল মতিনের ছেলে রোকনউদ্দৌলা রাফসান বাদী হয়ে এ মামলা করেন।
চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি করে আহত করার ঘটনায় আরো একটি মামলা করা হয়েছে।
মামলার আসামিরা হলেন প্রধান আসামি মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মোহাম্মদ ফয়সাল বিপ্লব, মিরকাদিম পৌরসভার সাবেক মেয়র শহিদুল ইসলাম শাহিন, রিপন হোসেন পাটোয়ারী, আওয়ামী লীগের জেলা সভাপতি মো: মহিউদ্দিন, তার স্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহানা তাহমিনা, সদর উপজেলা আ’লীগের সভাপতি আফছার উদ্দিন ভূইয়া, সাধারণ সম্পাদক সামছুল কবির মাস্টার, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূইয়া, শহর ছাত্রলীগের সভাপতি নছিবুল ইসলাম নোবেল, সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন সাগর, সরকারি হরগঙ্গা কলেজের ছাত্রলীগের সভাপতি নিবিড় আহম্মেদ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা, সদর থানা ছাত্রলীগের সভাপতি সুরুজ মিয়া, সাধারণ সম্পাদক লাকুম রাঢ়ী, রামপাল ইউনিয়নের পলাতক চেয়ারম্যান মো: বাচ্চু শেখ, শহর আওয়ামী লীগের দফতর সম্পাদক রায়হানুজ্জামান রাসেল, গজারিয়া পুরান বাউশিয়া গ্রামের আমিনুর রহমান হারুন সিকদার (অর্থের যোগানদাতা), সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেলসহ অজ্ঞাত পরিচয় আরো ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
এ প্রসঙ্গে সদর থানার পরিদর্শক (তদন্ত) সজিব দে জানান, আদালতের আদেশের কপি থানায় পৌঁছানোর পর মামলা নথিভুক্ত করা হয়েছে।
মাহাবুব আলম বাবু
প্রকাশের সময়: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫ । ৭:০৭ অপরাহ্ণ