শহীদ বীর সন্তানরা আমাদের অনুপ্রেরণার উৎস-মো. মহিউদ্দিন 

কাজী দীপু
প্রকাশের সময়: বুধবার, ২৬ মার্চ, ২০২৫ । ২:০৭ পূর্বাহ্ণ
মহান স্বাধীনতা দিবসের এই গৌরবময় দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জেলা শাখার পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা, শহীদ ও তাদের পরিবারবর্গের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন মুন্সীগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মহিউদ্দিন আহম্মেদ। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জানতে চাইলে তিনি স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী সেই বীর সন্তানেরা আমাদের চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন এমন অনুভূতি ব্যক্ত করেন।
অপর এক প্রশ্নে মুন্সীগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মহিউদ্দিন আহম্মেদ বলেন, স্বাধীনতার এই অর্জন আমাদের জন্য শুধু গৌরবের নয়, বরং আমাদের দায়িত্বেরও প্রতীক। একটি স্বাধীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সব সময় জনগণের পাশে রয়েছে।
তাই আসুন, স্বাধীনতার চেতনাকে সমুন্নত রেখে জাতির অগ্রগতির পথে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই। স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছানোই আমাদের অঙ্গীকার বলে তার মত প্রকাশ করেন জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহম্মেদ।
সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন