দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের প্রয়াসে বিএনপির ভূমিকা নিয়ে আলোচনাসহ সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় কাজ করার আহ্বান জানিয়েছন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মহিউদ্দিন আহম্মেদ।
মঙ্গলবার মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মহিউদ্দিন তার বক্তব্যে উপরোক্ত আহবান জানান।
ইফতার মাহফিলে গজারিয়া উপজেলা বিএনপি’র নেতাকর্মীরা ছাড়াও স্থানীয় জনগণ, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং দলীয় সমর্থকরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলের শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং দলের সফলতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
এই ইফতার মাহফিলের মাধ্যমে দলীয় নেতা-কর্মীদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হয়েছে বলে উপস্থিত ব্যক্তিরা মনে করেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মহিউদ্দিন আহম্মেদ। ইফতার মাহফিলে স্থানীয় পর্যায়ে বিএনপির সংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানিয়েছেন তিনি।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ । ৯:৪০ অপরাহ্ণ