মুন্সীগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের ইফতার

মাইদুল ইসলাম
প্রকাশের সময়: রবিবার, ২৩ মার্চ, ২০২৫ । ১০:২০ অপরাহ্ণ

প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ মুন্সীগঞ্জ সদর উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় মুন্সীগঞ্জ শহরের খালইস্ট এলাকার একটি রেষ্টুরেন্টে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেড় শতাধিক শিক্ষকের উপস্থিতিতে এ ইফতার মাহফিল হয়।

এছাড়া সাংবাদিক ও স্থানীয় সুশীল সমাজের আমন্ত্রিত ব্যক্তিবর্গরা এতে অংশ নেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম ও সদর উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মোমিন মিয়া ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

এছাড়াও প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক তানজির মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম মিয়া উপস্থিত ছিলেন।

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন