মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির নতুন কমিটি আহ্বায়ক জামাল, সদস্য সচিব দিদার

কাজী দীপু
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫ । ৩:১৫ অপরাহ্ণ

মুন্সীগঞ্জে জেলা জাতীয় পার্টির ১১৮ সদস্যের নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। নতুন এই কমিটির আহ্বায়ক হয়েছেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. জামাল হোসেন এবং সদস্য সচিব হয়েছেন এ এফ এম আরিফুজ্জামান দিদার। জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা স্বাক্ষরিত নতন এ কমিটি ঘোষনা করা হয়।

দলীয় সত্র জানায়, জেলা কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বিগত কমিটি সভাপতি মুন্সীগঞ্জের ভোটার নন দাবি করে আদালতে মামলা করেন এএফএম আরিফুজ্জামান দিদার পক্ষ।

দলীয় সূত্র জানায় দলীয় বিরোধ নিস্পত্তির লক্ষ্যে জেলা
কমিটির সভাপতি আলহাজ জয়নাল আবেদীনকে পদত্যাগে রাজি করানো হয়। পরবর্তীতে ২১ জানুয়ারী নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নব গঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে বিগত কমিটির সাধারণ সম্পাদক অভিনেতা আলহাজ রফিক উল্লাহ সেলিমকে।

এছাড়াও যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আলহাজ আব্দল বাতেন, মো. জানে আলম হাওলাদার ও শফিকুল ইসলাম শফিককে। আর সদস্য করা হয়েছে-বিগত কমিটির আগের আহ্বায়ক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শেখ মহাম্মদ সিরাজুল ইসলামকে। আরও সদস্য হয়েছেন, গোলাম মোহাম্মদ রাজু, মো. নোমান মিয়া, কাকলী আখতার কাকন, মো. আওলাদ হোসেন, মো. ফারুক আহমেদ, মো. মোনায়েম, নাঈম জহিরুল ইসলাম প্রমুখ।

এদিকে নতুন কমিটির আহবায়ক ও সদস্য সচিব ২২ জানুয়ারী বুধবার মুন্সীগঞ্জে পৌছার পর জামাল ও দিদার অনসারীদের মাঝে উচ্ছ্বাস বয়ে যায়।

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন