মুন্সীগঞ্জে যুবদলের বর্ণাঢ্য র‍্যালী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪ । ৭:৩০ অপরাহ্ণ
৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে জেলা যুবদল। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে শহরের সুপারমার্কেট জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের বাসস্ট্যান্ড আল্লাহু চত্ত্বর হয়ে থানারপুল এলাকার অঙ্কুরিত মুক্তিযুদ্ধ-৭১ এর পাদদেশে গিয়ে শেষ হয়। এতে অংশ নেয় জেলা, উপজেলাসহ যুবদলের বিভিন্ন ইউনিটের সহস্রাধিক নেতাকর্মী। মিছিলে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠে শহর।পরে শহরের থানারপুল চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের আহ্বায়ক মুজিবুর রহমান দেওয়ানের সভাপতিত্বে ও সদস্য সচিব মাসুদ রানার সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের সভাপতি নূর হোসেন, সাধারণ সম্পাদক মাহবুব আলম সোহাগ, শহর যুবদলের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক রায়হান কবির, যুগ্ম সাধারণ সম্পাদক বুরজাহান ঢালী, শহর যুবদলের যুগ্ন আহব্বায়ক মুজিবুর রহমান চঞ্চল প্রমূখ নেতৃবৃন্দ।

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন