১৬ বছরের পা রাখলো ‘কালের ছবি’

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ । ৭:৫৩ অপরাহ্ণ

সামাজিক, সাংস্কৃতিক সংগঠন কালের ছবি ১৬ বছরে পা রাখলো। ইতিহাস, ঐতিহ্য ও প্রাচীন সংস্কৃতি নিয়ে কাজ করে চলছে সংগঠনটি। এ উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদীখানের দোসরপাড়ায় লালন সাধুদের আখড়া পদ্মহেমধামে

তারুন্যের আড্ডা শিরোনামে একটি সাংস্কৃতিক আড্ডার আয়োজন করা হয়। এতে সংগঠনের উদ্যোমি কর্মীরা অংশগ্রহন করে।

কালের ছবি’র সভাপতি ডালিম রহমান ও সাধারণ সম্পাদক সৈকত হাসানের নেতৃত্বে ২৫ জনের একটি টিম ১ নভেম্বর সকাল ১০ টায় মুন্সীগঞ্জ লঞ্চঘাট হতে যাত্রা শুরু করে।

কালের ছবির সহযোগী সংগঠন কালের গানের শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় পদ্মহেমধামে আগত অন্যান্য দর্শনার্থীগন গলায় গলা মিলিয়ে আনন্দ ভাগ করে নেন।

পদ্মহেমধামের পরিচালক কবির হোসেন দীর্ঘ সময় আমাদের সাথে তার ভবিষ্যত পরিকল্পনার কথা শেয়ার করেন এবং সব সময় কালের ছবির পাশে থাকার কথা ব্যক্ত করেন।

পরিশেষে পড়ন্ত বিকেলে সংগঠনের সকলে আবার ট্রলার যোগে নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে
বাড়ির পথে ফেরেন। খুব শীঘ্রই কালের ছবি তাদের ইতিহাস ঐতিহ্যের প্রর্দশনী মুন্সীগঞ্জ এবং ঢাকায় আয়োজন করবে।

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন