পৃথিবীতে সবচেয়ে বেশি মামলা জট বাংলাদেশে, পেন্ডিং ৪৩ লাখ মামলা

বিশেষ প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪ । ১২:৫২ পূর্বাহ্ণ

মুন্সীগঞ্জ আদালতের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট গাজী দেলোয়ার হোসেন বলেছেন, পৃথিবীর সকল দেশের মধ্যে সবচেয়ে বেশি মামলা জট রয়েছে বাংলাদেশে। ৪৩ লাখ মামলা পেন্ডিং রয়েছে। পৃথিবীর কোথায়ও এ অবস্থা নেই। এ দেশে ১ লাখ ১০ হাজার মানুষের জন্য মাত্র একজন বিচারক রয়েছে। আমাদের মামলাগুলোর জন্য নির্ভর করতে হয় পুলিশের ১৬১ ধারা জবানবন্দির উপর যা অধিকাংশই নেওয়া হয় থানায় বসে। সোমবার বিকেল ৪টার দিকে মুন্সীগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ভবনের সভাকক্ষে ” ন্যায়বিচার নিশ্চিন্তের লক্ষ্যে বার ও বেঞ্চের সমন্বিত সমস্যা ও সমাধান” বিষয়ক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এক সময় আমরা সকালে ঘুম থেকে উঠে রেডিও টেলিভিশনে অনেক মিথ্যা কথা শুনতাম। তেমনি অনেক মিথ্যা মামলাও আদালতে হচ্ছে।  দাদা মামলা করে গেছে, এখন নাতি এসে সেই মামলায় হাজিরা দিচ্ছে।  আমাদের দেশে বার ও ব্রেঞ্চের কোন সমস্যা হলে তা শান্তিপূণ  সমাধানের জন্য কোন সংস্থা নেই। যার কারনে জটিলতার সৃষ্টি হচ্ছে।

মুন্সীগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন’র সভাপতিত্বে ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে বার ও বেঞ্চের মধ্যে মিল রেখে প্রামাণ্য চিত্র ধারণ করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান। এ সময় তিনি আদালতে বিচার প্রার্থীদের ন্যায় বিচার পাওয়ার সুবিধার্থে সম্প্রতি প্রতিষ্ঠা করা বিভিন্ন উন্নয়নের তথ্য তুলে ধরেন।

কর্মশালায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী কামরুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহসিনা হোসেন তুষি, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জাকারিয়া মোল্লা, অ্যাডভোকেট শ.ম হাবিবুর রহমান, অ্যাডভোকেট মুজিবুর রহমান, অ্যাডভোকেট নাসিরুজ্জামান খান, অ্যাডভোকেট শাহীন মিজি, এডভোকেট শফি উদ্দিন,  ব্যারিস্টার হাসান সাঈদ রছি, অ্যাডভোকেট খান আতাউর রহমান হিরো, এ্যাডভোকেট এস আর রহমান মিলন, এডভোকেট মোহাম্মদ হোসেন, অ্যাডভোকেট মাহবুবুর রহমান ঢালী, অ্যাডভোকেট লাকি আক্তার প্রমুখ।  এ সময় বক্তারা বিচার প্রার্থীদের ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষে ও দ্রুত মামলা নিষ্পত্তির বিষয়ে আলোচনা করেন।

 

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন