সাম্যের ভিত্তিতে মানবিক সমাজ বিনির্মানে আমরা প্রতিজ্ঞাবদ্ধ-মাসুদ রানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪ । ৭:০১ অপরাহ্ণ

মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মু. মাসুদ রানা বলেছেন, রাজনীতির অতীতের ধারা থেকে বেরিয়ে এসে মানুষের সেবা ও কল্যানের ধারায় আমরা কাজ করতে চাই। সাম্যের ভিত্তিতে মানবিক সমাজ বিনির্মানে প্রতিজ্ঞাবদ্ধ। সেই লক্ষ্যে জেলা যুবদলের এই ক্ষুদ্র এই কর্ম। রোববার মুন্সীগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে ৫ শতাধিক নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে জেলা যুবদলের সদস্য সচিব মু. মাসুদ রানা আরও বলেন, যুবদলের প্রতিটি নেতাকর্মীকে শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারন করে প্রত্যেককে এক একজন জিয়াউর রহমান হয়ে উঠতে হবে।

তিনি বলেন, জিয়াউর রহমান যেভাবে রাজনীতি করেছেন সেভাবে প্রতিটি ঘরে ঘরে গিয়ে মানুষের খোঁজ খবর নিয়ে, মানুষের হৃদয় অর্জন করে, মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করে রাজনীতি করতে হবে।

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন