বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জে ৫০০ শতাধিক নারী-পুরুষকে ফ্রি চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে জেলা যুবদল। রবিবার সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প, ওষুধ বিতরণ কার্যক্রম হয়। পরে দুপুর ১টায় এ কার্যক্রম শেষ হয়।
যুবদলের এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনস দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, শহর বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব-উল- আলম স্বপন।
জেলা যুবদলের আহবায়ক দেওয়ান মুজিবুর রহমান ও সদস্য সচিব মু. মাসুদ রানা’র সার্বিক তত্ত্বাবধানে ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বাস্থ্য সেবা গ্রহণ করেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন শহর বিএনপির যুগ্ন আহবায়ক কাজী আবু সুফিয়ান বিপ্লব, সদর উপজেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট নুর হোসেন, সাধারণ সম্পাদক মাহবুব আলম সোহাগ, শহর যুবদল সভাপতি এনামুল হক, সদস্য সচিব রায়হান কবির, জেলা ড্যাব সভাপতি ডা: একেএম মফিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক ডা: জাহাঙ্গীর আলম, ডা: আন্জুমানা আরা খান, ডা: আনায়ারুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাসেমসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।
জেলা যুবদলের সদস্য সচিব মু. মাসুদ রানা ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বলেন, রাজনীতির অতীতের ধারা থেকে বেরিয়ে এসে মানুষের সেবা ও কল্যানের ধারায় আমরা কাজ করতে চাই। আমরা সাম্যের ভিত্তিতে মানবিক সমাজ বিনির্মানে প্রতিজ্ঞাবদ্ধ। সেই লক্ষ্যে জেলা যুবদলের এই ক্ষুদ্র এই কর্ম।
মো. নাজির হোসেন
প্রকাশের সময়: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪ । ২:২৬ অপরাহ্ণ