বন্ধুর প্রেমিকাকে ধর্ষনের মামলা তুলে নিতে আসামীদের হুমকি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪ । ১:১২ পূর্বাহ্ণ

মুন্সীগঞ্জে নেশাজাতীয় দ্রব্য মিশ্রিত জুস খাইয়ে অচেতন করে বন্ধুর প্রেমিকাকে ধর্ষণের ঘটনার মামলা তুলে নিতে ধর্ষিতা কিশোরীকে (২০) প্রাননাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। লম্পট ধর্ষক রাসেল মিয়া মুঠোফোনে প্রতিনিয়ত মামলা তুলে নিতে হুমকি দেওয়া হচ্ছে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছে ওই কিশোরী। এছাড়া ধর্ষণের ঘটনার বিচার না পাওয়ার আশঙ্কা করছেন তার পরিবার।

জানা গেছে, টঙ্গিবাড়ি উপজেলার নগরকান্দী গ্রামের এক কিশোরীর (২০) সাথে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার কমলাঘাট এলাকার মনির হোসেনের ছেলে মানিকের (২০) সাথে ফেসবুকে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর মধ্যে গত ১৪ অক্টোবর বিকেল ৩ টার দিকে মুক্তারপুর সেতুতে দেখা হয় প্রেমিক-প্রেমিকার।

এরপর প্রেমিক মানিক ও তার বন্ধু কমলাঘাট এলাকার মাসুম মিয়ার ছেলে রাসেল মিয়া (২৪) মিশুকযোগে মিরকাদিম পৌরসভার জাজিরা কোল্ট স্টোরেজ পাশে নিয়ে যায়। এ সময় প্রেমিকের বন্ধু রাসেল প্রেমিক-প্রেমিকা দু’জনকে নেশাজাতীয় দ্রব্য মিশ্রিত জুস পান করায়। এতে দুজনই মাতাল হয়ে পড়লে বন্ধু রাসেলকে তেতুল আনতে বলে মানিক অচেতন হয়ে পড়ে। এ সুযোগে রাসেল বন্ধুর প্রেমিকার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় গত ১৮ অক্টোবর মুন্সীগঞ্জ সদর থানায় লম্পট রাসেল ও প্রেমিক মানিককে আসামী করে ধর্ষণের অভিযোগে মামলা করে ওই কিশোরী।

কিশোরীর পরিবার জানায়, মামলা দায়েরের পর তা তুলে নিতে নানা ভাবে হুমকি দিয়ে আসছে অভিযুক্ত রাসেল ও মানিকের পরিবার।

সদরের হাতিমারা তদন্ত কেন্দ্র সাব ইন্সপেক্টর সমর রায় জানান, ধর্ষণের ঘটনায় থানায় মামলা রুজুর পর তদন্ত করার পাশাপাশি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তিনি বলেন, মামলা তু‌লে নিতে ভিকটিমকে হুমকি দিয়ে থাকলে সে বিষয়েও পৃথক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন