মুন্সীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানামুন্সীগঞ্জ সদর উপজেলার লোহারপুল বাজার ও উত্তর মহাকালী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫ ব্যবসায়ীকে সাড়ে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবারবিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হামিদুল ইসলাম।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ জানান, মুন্সীগঞ্জ সদর উপজেলার লোহারপুল বাজার ও উত্তর মহাকালী বাজার এলাকায় অভিযান চালিয়ে মুদি ও সবজির দোকান সমূহে তদারকি করা হয়। এ সময় লোহারপুল বাজারে মেয়াদোত্তীর্ণ পণ্য সামগ্রী দোকানে সংরক্ষণ ও প্রদর্শন না করায় মো: হৃদয় কে পাঁচশত টাকা জরিমানা করা হয়। এছাড়া দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ও ক্রয় বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করায় কবির ঢালিকে পাঁচশত টাকা জরিমানা করা হয়।
এছাড়া উত্তর মহাকালী বাজারে মনিটরিংকালে দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় নিজাম মোল্লাকে ১ হাজার টাকা ও জালাল মোল্লাকে ৫০০ টাকা এবং দোকানে উৎপাদনের তারিখ মেয়াদোত্তীর্ণের তারিখ বিহীন খাদ্য পণ্য সংরক্ষণ ও বিক্রয় করায় মো: আজিম হাওলাদারকে ১ হাজার জরিমানা করা হয়।
অভিযানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রানী সম্পদ কর্মকর্তার প্রতিনিধি জেলা ট্রেনিং অফিসার ডা: ফারুক আহমেদ, জেলা কৃষি বিপণন কর্মকর্তা সামির হোসেন সিয়াম, শিক্ষার্থী প্রতিনিধি ফাহিম হাসান, আরাফাত ইসলাম প্রীতম, মাহমুদা আফরিন রজনী এবং মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি টিম।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪ । ১:০২ পূর্বাহ্ণ