গজারিয়ায় ব্যাংকের গ্রাহকরা টাকা না পেয়ে মহাসড়ক অবরোধ

গজারিয়া প্রতিনিধি
প্রকাশের সময়: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪ । ৮:০৪ অপরাহ্ণ

পাওনা টাকার দাবিতে মুন্সীগঞ্জের গজারিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ন্যাশনাল ব্যাংক পিএলসি শাখায় গ্রাহকরা।

সোমবার বেলা সাড়ে ৩ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় মহাসড়কের দুপাশের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ভুক্তভোগী গ্রাহকরা।

এতে মহাসড়কের গজারিয়ার অংশে অন্তত ১০ কিলোমিটার ঢাকা ও কুমিল্লা উভয় মুখী শত শত গাড়ি আটকে রয়েছে।সৃষ্টি হয় প্রচণ্ড যানজটের। শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ চলছে।

এ বিষয়ে কথা বলতে চাইলে ন্যাশনাল ব্যাংক গজারিয়া শাখার কেউ ফোন তোলেননি।

আমেনা নামে এক ভুক্তভোগী জানান,আমি ১ লক্ষ টাকা উত্তোলন করতে এক মাস ধরে ব্যাঙ্কে আসতাছি। তারা আমাকে দিচ্ছি দেবো বলে মাত্র ১০ হাজার টাকা দিতে চাচ্ছে। একই অভিযোগ করেন ভবেরচর  বাজারের ব্যবসায়ী মহশিন। অপর গ্রাহক নয়াকান্দি গ্রামের লিপি আক্তার বলেন, বিদেশ থেকে পাঠানো ২ লাখ টাকা উত্তোলন করতে গেলে আমাকে ১০ হাজার টাকা নিতে বলেন। তাই আমাদের টাকা ফেরত চাই। আমাদের জমা টাকা না দিলে আমরা কঠোর আন্দোলন করবো।

এ ব্যাপারে গজারিয়া থানার ওসি মাহবুবুর রহমান বলেন, বিক্ষোবের খবর পাওয়ার পরে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রাহকরদের শান্ত করার চেষ্টা করছি।

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন