সিরাজদীখানে দুই গ্রুপের সংঘর্ষে ৪ জন টেটাবিদ্ধসহ আহত ১২

সিরাজদীখান প্রতিনিধি
প্রকাশের সময়: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪ । ৩:০৪ অপরাহ্ণ

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ফুটবল খেলা  ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  সংঘর্ষের ঘটনা ঘটেছে । শনিবার সকাল ৭ টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে ।

এ ঘটনায় ৪ জন টোবিদ্ধসহ আহত হয়েছে ১২ জন।  এসময়  ৩ টি বাড়িঘর ভাংচুর  করা হয়।  আহত টেটাবিদ্ধ মো. জাকির হোসেন (৪২), পিয়ার হোসেন (৩৫) ও সিয়ামকে (২৮) ঢাকা মিটফোট হাসপাতালে নেওয়া হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে চরপানিয়া  গ্রামে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত শুক্রবার উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া  গ্রামের পশ্চিমপাড়া ও পূর্বপাড়া দুটি দলের মধ্যে ফুটবল খেলা নিয়ে তর্ক বিতর্ক  ও আধিপত্য বিস্তার নিয়ে রুপচান মিয়া ও নুরুদ্দিন সমর্থকদের সাথে একই এলাকার মুজিবুর রহমান ও আব্দুল আজিজ সর্মথকদের মধ্যে শনিবার সকালে  সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় চারজন  টেটাবিদ্ধসহ ১২ জন আহত হয়েছে । এ সময় আমিন উদ্দিন ও আব্দুল আজিজ ও গোলাম মোস্তফার বাড়ীঘর ভাংচুর করে প্রতিপক্ষরা ।

বালুচর ইউপি চেয়ারম্যান মো. আওলাদ হোসেন জানান, চরপানিয়া এলাকায় শুক্রবার একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে শনিবার মারামারি হয় তবে বর্তমানে পরিস্থিতি শান্ত আছে । দ

সিরাজদীখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান  ঘটনা সত্যতা স্বীকার করে জানান, ফুটবল খেলা ও আধিপত্য বিস্তার নিয়ে মারামারির ঘটনা ঘটেছে । ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রন করতে চরপানিয়া  গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলা রুজু করার পক্রিয়া চলছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন