মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ।
গতকাল বুধবার দুপুর একটা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযানে নেতৃত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন।
অভিযানের সময় ৬০ হাজার মিটার কারেন্ট জাল এবং ২০ কেজি জাটকা ইলিশ মাছ জব্দ করা হয়েছে। জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় মাছগুলো গরিব ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।
এসময় গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা, কোস্ট গার্ড গজারিয়ায় স্টেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
জুয়েল দেওয়ান, গজারিয়া
প্রকাশের সময়: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪ । ৭:২৮ অপরাহ্ণ