মুন্সীগঞ্জে ৩০৮ মামলার আলামত ধ্বংস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪ । ৭:২৪ অপরাহ্ণ

মুন্সীগঞ্জে ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলসহ চলমান নিষ্পত্তি ৩০৮ মামলার আলামত ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে মুন্সীগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের দক্ষিণ পাশে এ আলামত ধ্বংস করা হয়।

আদালতের মালখানার দায়িত্বগত বিচারক শহিদুল ইসলামের উপস্থিতিতে ৩০৮ মামলার মধ্যে ৮ কেজি ৯২৬ গ্রাম গাঁজা, ৮ হাজার ৬২৪  পিস ইয়াবা ট্যাবলেট, ৮৫ পুড়িয়া হেরোইন, সাড়ে ১৬ লিটার চোলাই মদ, ৭১১ বোতল ফেন্সিডিল, ১৮৫ ক্যান বিয়ার ও দুই বোতল বিদেশী মদ ধ্বংস করা হয়। এছাড়াও মধ্যে দশটি নিষ্পত্তি মামলার ২ লাখ ৫০ হাজার ৪৩৫ টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান, মালখানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ইসফাত আরা খানম প্রমুখ।

এ ব্যাপারে (এসআই) ইসফাত আরা খানম জানান, আদালতের ৩০৬ টি নিষ্পত্তি ও দুইটি চলমান মামলার বিভিন্ন প্রকার মাদক ধ্বংস করা হয়েছে। তাছাড়া মধ্যে দশটি নিষ্পত্তি মামলার ২ লাখ ৫০ হাজার ৪৩৫ টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন