মুন্সীগঞ্জে চরাঞ্চলে সংঘর্ষের ঘটনায় মামলা

মো. নাজির হোসেন
প্রকাশের সময়: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪ । ১:৪৪ অপরাহ্ণ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের শোলারচর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আ.লীগ ও বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের হয়েছে। রোববার ১১ টার দিকে মুন্সীগঞ্জ সদর থানায় এ মামলা দায়ের হয়। এ ঘটনায় ২৯ জনকে এজাহানামীও ও ১৫ জনকে অজ্ঞাত করে মামলা দায়ের করেন ঐ গ্রামের সাকান সরকারের স্ত্রী শাহনাজ বেগম (৪৫)।

মামলার উল্লেখযোগ্য আসামি হলেন, আধারা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. সুরুজ মিয়া বেপারী, আধারা ২ নং ওয়ার্ড সদস্য মো. মুজিবুর ভুঁইয়া, তাহমিদ বেপারী, তারা মিয়া ও জহিরউদ্দিন বেপারী ২৯ জন। এছাড়া আরও রয়েছে অজ্ঞাত ১০-১৫ জন।

জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সদরের চরাঞ্চলের শোলারচর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনায় এক গুলিবিদ্ধ সহ উভয় পক্ষের ছয়জন আহত হয়। এদের নিপা সরকার (২৫) গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

এদিকে, এই ঘটনায় এলাকার মধ্যে এখনোও বিরাজ করছে আতঙ্ক। বাড়ি ও গ্রাম ছাড়া রয়েছে শতাধিক নারী-পুরুষ। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খলিলুর রহমান বলেন, এ ঘটনায় সাকান সরকারের স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন