মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি প্রেসক্লাবের ২৮তম বর্ষপূর্তি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে প্রেসক্লাব হল রুমে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। ১৯৯৬ সালে টঙ্গীবাড়ি প্রেসক্লাব প্রতিষ্ঠা করা হয়।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জয়নুল আলম তালুকদার, টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম ও লৌহজং প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান ঝিলু। ক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সুশীল সমাজ শুভেচ্ছা জানান। প্রেসক্লাব সূত্র জানায়, ২৮ তম বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
নাজমুল ইসলাম পিন্টু
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪ । ৬:০১ অপরাহ্ণ