শহীদ আবরা’র ফাহাদের ৫ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নিরাপদ ও মুক্তবুদ্ধি চর্চার গনতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে মৌন মিছিল ও স্মরণ সভা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় এ মৌন মিছিল ও স্মরণ সভা পালিত হয়।
সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা শহরের স্টেডিয়াম এলাকা থেকে মৌন মিছিল বের হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে মিছিল’টি সরকার হরগঙ্গা কলেজের ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। পরে কলেজের নতুন ১০তলা ভবনের নিচের সংক্ষিপ্ত স্মরণ সভা হয়।
সরকারি হরগঙ্গা কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক আশরাফুল ইসলাম অনিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক থিয়েল, জেলা ছাত্রদলের সাবেক ক্রীড়া সম্পাদক সাফিল আস সামি, সরকারি হরগঙ্গা কলেজের ছাত্রনেতা হৃদয়। মৌন মিছিল ও স্মরণ সভায় ছাত্রদলের দেড় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মো. নাজির হোসেন
প্রকাশের সময়: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪ । ৫:২৯ অপরাহ্ণ