গজারিয়ায় দাবি আদায়ে  কারখানার শ্রমিকদের বিক্ষোভ

গজারিয়া প্রতিনিধি
প্রকাশের সময়: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪ । ৫:২৪ অপরাহ্ণ

আট দফা দাবিতে মুন্সীগঞ্জের গজারিয়ায় কর্ম বিরতি দিয়ে হাসান রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে এক কারখানার শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছে।

সোমবার সকালে কাজে যোগ না দিয়ে কারখানার  প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভে অংশ নেন প্রতিষ্ঠানটির অন্তত তিন শতাধিক শ্রমিক।

আন্দোলনরত শ্রমিকরা জানান, বাৎসরিক ইনক্রিমেন্ট, কর্মক্ষেত্রের শ্রমিকদের নিরাপত্তা, প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সুদীপ্ত গোস্বামীর পদত্যাগ সহ ৮দফা দাবিতে তারা আন্দোলন করছেন। দাবিগুলো না মানা পর্যন্ত তারা কাজে যাবেন না। তারা কর্মসূচি চালিয়ে যাবেন। প্রয়োজন হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করবেন বলে জানান তারা।

বিষয়টি সম্পর্কে কারখানার  ব্যবস্থাপক (এডমিন) নাসির উদ্দিন বলেন, একটা ভুল বোঝাবুঝির কারণে আজকের এই অবস্থা তৈরি হয়েছে। বিষয়টি আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষককে জানিয়েছি। তাদের পরামর্শ অনুযায়ী বিষয়টি নিয়ে আমাদের একটি মিটিং চলমান রয়েছে। মিটিং শেষ হওয়া মাত্রই শ্রমিকদের আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। আমরা বিষয়টির শান্তিপূর্ণ সমাধান চাই।

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন