মা ইলিশ সংরক্ষণে গজারিয়ায় সচেতনতা সভা

গজারিয়া প্রতিনিধি
প্রকাশের সময়: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪ । ৪:১৪ অপরাহ্ণ

মুন্সীগঞ্জের গজারিয়ায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে সচেতনতা সভা হয়েছে।

সোমবার সকাল ১১টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের ইসমানিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন গজারিয়া উপজেলা মৎস্য অফিসার ইকবাল হোসেন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, নির্দিষ্ট সময়ে ইলিশের বংশ বিস্তারের জন্য ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়ে থাকে। এ সময় মা ইলিশ শিকার করলে পরবর্তী সময়ে ইলিশের সংকট দেখা দেয়। তাই নির্ধারিত সময়ে আইন মান্য করে সকলকে ইলিশ শিকার থেকে বিরত থাকতে আহবান জানান।

এসময় কোস্ট গার্ড গজারিয়ার সদস্যে, জেলে ও মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন