সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি দিয়েছে সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক সমন্বয় পরিষদ জেলা শাখা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচী পালন করা হয়। এ সময় জেলার ৬টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগন অংশ নেন। পরে শিক্ষকদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত বরাবর স্মারকলিপি দাখিল করেন।
কর্মসূচীতে উপস্থিত ছিলেন সদর উপজেলার মোহাম্মদ জাকির হোসেন লিটন, তানজির মোল্লা, আব্দুল হালিম, মোহাম্মদ আজাহার হোসেন, মোহাম্মদ আলী মর্তুজা, দিদার হোসেন, কে এম সাইফুল্লাহ ভূঁইয়া, শামসুল ইসলাম, নাজমা চৌধুরী, নাহিদ সুলতানা, সাহারা আক্তার, নূর মোহাম্মদ, সিরাজদিখান উপজেলা জনাব মো. মোবারক হোসেন, জনাব মো. কামাল হোসেন, লৌহজং উপজেলার মো. আওলাদ হোসেন, টঙ্গিবাড়ী উপজেলার মো. আসলাম হোসেন, আরিফ হোসেন, মোহাম্মদ মিজান, গজারিয়া উপজেলার মো. শফিক ইসলাম, মোহাম্মদ সাখাওয়াত হোসেন, শ্রীনগর উপজেলার হুমায়ুন কবীর ও তানভীর হোসেন প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪ । ৭:৫৫ অপরাহ্ণ