গজারিয়ায় চুনা কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা

গজারিয়া প্রতিনিধি
প্রকাশের সময়: বুধবার, ২ অক্টোবর, ২০২৪ । ৮:১৬ অপরাহ্ণ

মুন্সীগঞ্জের গজারিয়ায় অবৈধ চুনা তৈরির কারখানায় অভিযান চালিয়ে মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের মানাবে ওয়াটার পার্কের বিপরীত পাশে অবস্থিত ওই কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনূর আক্তার। এ সময় কারখানার মালিক মো. আপন কে এক লাখ টাকা অর্থদন্ড করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনূর আক্তার বলেন, অবৈধ চুনা কারখানার বিষয়টি জানামাত্র উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে তা বন্ধ করে দেওয়া হয়। এবং কারখানা মালিককে জরিমানা পাশাপাশি তিন দিনের মধ্যে কারখানার অবকাঠামো অপসারণের নির্দেশ প্রদান করা হয়েছে।

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন