মুন্সীগঞ্জের সিরাজদীখানে থানায় হামলা ও ভাংচুর অভিযোগ উপজেলার রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুজিবুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত ৩ টার সময় তার নিজ বাড়ী সৈয়দপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, ছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সিরাজদীখান থানায় হামলা ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সংস্কার আন্দোলন ও ছাত্র–জনতার অভ্যুত্থানের পর সিরাজদীখান থানায় হামলা ও ভাঙচুরে জড়িত থাকার তথ্যপ্রমাণ পেয়ে ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, গেল ৫ আগস্ট সিরাজদীখান থানায় হামলা, ভাঙচুরের ঘটনায় গেল ২৭শে আগস্ট সিরাজদীখান থানার উপ-পরিদর্শক মো. ইকবাল হোসেন বাদী হয়ে অজ্ঞাত ৪০০-৪৫০ জনকে আসামি করে মামালািট দায়ের করেন।
সিরাজদীখান প্রতিনিধি
প্রকাশের সময়: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪ । ৩:২১ অপরাহ্ণ