গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবকের মৃত্যু

গজারিয়া প্রতিনিধি
প্রকাশের সময়: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ । ৮:৩৩ পূর্বাহ্ণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ার অংশে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক যুবক (২০) মারা  গেছেন। রোববার (২৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে ভিটিকান্দি এলাকায় দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ উপ-পরিদর্শক রিয়াদ হোসেন। তিনি আরও জানান, মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পরিচয় সনাক্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন