মুন্সীগঞ্জের গজারিয়ায় অবৈধ ঢালাই কারখানায় অভিযান চালিয়ে মালিককে ৫০ হাজার টাকা জরিমানা, আগামী ৩ দিনের মধ্যে কারখানার অবকাঠামো অপসারণ করার নির্দেশ প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার বিকাল ৫ টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি চকের পাড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনূর আক্তার।
এসময় বালুয়াকান্দি গ্রামের ছৈজদ্দিন বশির ছেলে ঢালাই কারখানার মালিক রমজান আলী’কে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। কারখানাটি বন্ধ ঘোষণা করে আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনূর আক্তার জানান, বিষয়টি জানামাত্র উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে তা বন্ধ করে দেওয়া হয়। এবং কারখানা মালিককে জরিমানা করা হয়। পাশাপাশি আগামী ৩দিনের মধ্যে কারখানার অবকাঠামো অপসারণ করার নির্দেশ প্রদান করা হয়েছে।
জুয়েল দেওয়ান, গজারিয়া
প্রকাশের সময়: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪ । ১০:৩৪ অপরাহ্ণ