গজারিয়ায় ডাকাতির প্রস্তুতি কালে ৬ ডাকাত গ্রেফতার

জুয়েল দেওয়ান, গজারিয়া
প্রকাশের সময়: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪ । ৬:৪১ অপরাহ্ণ

ঢাকা-চট্টগ্রাম মহসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় ডাকাতির প্রস্তুতি কালে আন্তঃসড়ক ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান। এর আগে শুক্রবার দিনগত রাত পৌনে তিন’টার দিকে আলীপুরা এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কুড়ীপাড়া গ্রামের রশিদ মিয়ার ছেলে আমিনুল,ধামগড় গ্রামের মৃত ইব্রাহিম মিয়ার ছেলে মাসুম, মনারবাড়ী গ্রামের খোরশেদ মিয়ার ছেলে সাইফুল, বাদশা মিয়ার ছেলে

সাকিব, মৃত হাফিজ উল্লাহ’র ছেলে রাকিব এবং পিরোজপুর জেলার কাউখালী উপজেলার দুলাল হোসেনের ছেলে রুবেল হোসেন।

পুলিশ এদের কাছ থেকে ঢাকা মেট্রো ন-১১৫৭৩০ নম্বরের একটি পিকআপ ভ্যান, একটি চাপাতি, দুটি চাকু, একটি পাইপ ও একটি প্লাস উদ্ধার করে।

পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলীপুরা নামক এলাকার ঢাকামুখী সড়কে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় গোপনে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। ডাকাত সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ ধাওয়া দিয়ে ছয় ডাকাতকে গ্রেপ্তার করেন।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান জানান আটককৃত ডাকাতদের বিরুদ্ধে গজারিয়া থানায় মামলা হয়েছে। এদের সাথে থাকা অন্যদের গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন