মুন্সীগঞ্জে ইদ্রাকপুর কেল্লা পরিদর্শনে আইন উপদেষ্টা আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪ । ৫:২৮ অপরাহ্ণ

মুন্সীগঞ্জ শহরের কোর্টগাঁও এলাকার ইদ্রাকপুর কেল্লা পরিদর্শন করেছেন অর্ন্তবর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে তিনি এ পরিদর্শন করেন। এসময় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা বিভাগীয় আঞ্চলিক পরিচালক আফরোজ খান মিতা উপস্থিত ছিলেন।

এসময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন যে সকল প্রত্নতত্ত্ব আর স্থাপনাগুলো রয়েছে সেগুলো সরেজমিনে দেখতে চাচ্ছি। সপ্তাহের অন্যান্য দিন সময় পাই না। শুক্রবার দিন আমি ঠিক করেছি প্রত্নতত্ত্ব যে নিদর্শন গুলা রয়েছে সারাদেশে ছড়ানো-সেগুলো ঘুরে দেখবো।

পরে আইন উপদেষ্টা মুন্সীগঞ্জ সদরের রামপালের হরিশচন্দ্রের দিঘী, বাবা আদম শাহীর মসজিদ, মিরকাদিম সেতু, জেলার টঙ্গীবাড়ি উপজেলার সোনারং মন্দির, নাটেশ্বর দেউল ও জেলার শ্রীনগর উপজেলার রাঢ়ীখালে বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর বাড়ি পরিদর্শনে যান।

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন