জেলার শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন জিনিয়া ফেরদৌস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪ । ১০:৪৮ অপরাহ্ণ

মুন্সীগঞ্জ সদর উপজেলার নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিক জিনিয়া ফেরদৌস প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এ জেলার শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন।

গত ১৮ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা পদক-২৪ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত এবং সদস্য সচিব ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে জিনিয়া ফেরদৌসকে জেলার শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত করা হয়।

এর আগে গত ১১ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এ সদর উপজেলার শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।

সদর উপজেলার নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিক জিনিয়া ফেরদৌস দীর্ঘ বছর ধরে স্কুল পর্যায়ে স্কাউটিংয়ে বিভিন্ন কার্যক্রম করে আসছেন। বর্তমানে জিনিয়া সদর উপজেলার কাব লিডার পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন।

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন