মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ পশ্চিম মুক্তারপুর এলাকার আইডিয়াল টেক্সটাইল মিলে বিদ্যুত স্পৃষ্ট হয়ে মিঠুন পাল (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত মিঠুন পাল লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে ওই মিলের অভ্যন্তরে বৈদ্যুতিক লাইনে সংস্কার কাজ করার সময় সে বিদ্যুতায়িত হয় বলে জানিয়েছে একই প্রতিষ্ঠানে কর্মরত জাহাঙ্গীর মিয়া। পরে তাকে দ্রুত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এস এম ফেরদৌস জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। বিদ্যুতায়িত হয়ে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে বলে জানান তিনি।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪ । ৪:৫৫ অপরাহ্ণ