সিরাজদীখানে প্রাননাশের হুমকি দেওয়ায় আতঙ্কে একটি পরিবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪ । ৫:৪৭ অপরাহ্ণ

মুন্সীগঞ্জের সিরাজদীখানের মালখানগর গ্রামে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে উত্তম দে নামের এক ব্যবসায়ীকে প্রাননাশের হুমকি দিয়েছে প্রতিবেশী সজীব মন্ডল ও হযরত খান গং। এ ঘটনার পর থেকে উত্তম দে ও তার পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে দিনযাপন করছে।

এ ঘটনায় গত ৩ সেপ্টেম্বর উত্তম দে বাদী হয়ে মুন্সীগঞ্জ নির্বাহি ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। বুধবার মামলার নির্ধারিত তারিখে আসামীরা উপস্থিত না হওয়ায় সংশ্লিষ্ট বিচারক আগামী ১ অক্টোবর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন বলে আদালত সূত্রে জানা গেছে।

জানা গেছে, সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে গত ৩১ আগষ্ট মালখানগর গ্রামের দুলাল দে’র ছেলে উত্তম দে নামের ব্যবসায়ীকে সম্পত্তি লিখে দেওয়ার জন্য প্রতিবেশী সজীব মন্ডল ও হযরত খান গং চাপ দেয়। এতে রাজি না হওয়ায় ভয়ভীতি প্রদর্শনসহ প্রাননাশের হুমকি দিচ্ছে প্রতিপক্ষরা। এর ফলে ব্যবসায়ী উত্তম দে ও তার পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে দিনযাপন করছে।

মামলার বাদী ব্যবসায়ী উত্তম দে বলেন, এ ঘটনায় ৬ জনকে আসামী করে আদালতে মামলা রুজু করার পর থেকে আসামীদের পক্ষ হয়ে স্থানীয় জিন্নাহ ও শাহীন গং প্রতিনিয়ত হুমকি দিচ্ছে।

এ ব্যাপারে অভিযুক্ত সজীব মন্ডল ও হযরত খান গংদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন