মুন্সীগঞ্জে “হামলার প্রতিবাদে হাসিমুখে অবস্থান” ছাত্রদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪ । ৬:৪৮ অপরাহ্ণ

মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উপর প্রথম হামলার দুইমাস উপলক্ষ্যে ” হামলার প্রতিবাদ হাসিমুখে অবস্থান” নামে ব্যতিক্রম কর্মসূচি পারন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১২টার দিকে বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের ব্যানারে শহরের সুপারমার্কেট শহীদচত্ত্বরে দাড়িয়ে একর্মসূচি পালন করা হয়। এতে হাসিমুখে অংশনেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসময় নানা স্লোগানের সাথে ছাত্রদের ছিলো হাসির উচ্ছাস।

শিক্ষার্থীরা জানান, গত ১৭জুলাই মুন্সীগঞ্জে ন্যায্য অধিকারের দাবিতে শহীদ চত্ত্বরে দাড়িয়েছিলো ছাত্ররা। এসময় আন্দোলনে সন্ত্রাসী হামলা নিপীড়ন চালায় তৎকালীন ক্ষমতাসীন দলের লোকজন। চলে বেদড়ক মারধরের ঘটনা। আহত হয় অনেক ছাত্র-ছাত্র। ভয়ভীতি নিয়ে পালাতে হয় তাদের। নেক্কারজনক এই হামলার প্রতিবাদ ও সঠিক বিচারের দাবি জানায়।

দেশে আর হামলা সন্ত্রাস নিপীড়ন কিংবা ভয়ভীতির পুনরাবৃত্তি নয়। ছাত্র-জনতা হাঁসতে চায় বাচঁতে চায়, সমৃদ্ধ দেশ গড়তে চায়। কোন ক্ষমতা স্থায়ী নয়, তাই দেশের সকল ছাত্র-জনতাকে হাসিমুখে বাঁচার পরিবেশ তৈরি করার জন্য সবাইকে এক থাকতে হবে।

কর্মসূচিতে অংশনেওয়া ছাত্র শেখ আহমেদ ফয়সাল বলেন, গত ১৭জুলাই আমাদের যৌক্তিক দাবিতে আমরা এখানে এসেছিলাম। কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের উপর নৃশংস হামলা করেছিলো। আমরা চাই প্রচলিত আইনে এর বিচার হবে। যেস্থান থেকে আমাদের বিতরিত করেছে সেখানেই আমরা ফিরেছি হাসিমুখে। কিন্তু সন্ত্রাসীরা এখন নেই, তারা আর ফিরে না আসুক।

নোমান আল মাহমুদ বলেন, অস্ত্র লাঠির ক্ষমতা,রুখে দিছে জনতা। এখন আমরা হাঁসতে চাই। এহাসি সন্ত্রাস ফ্যাসিবাদের বিপক্ষে একধরনের প্রতিবাদ।

পরে একইদাবিতে মিছিল বের করে ছাত্ররা। মিছিলটি স্থানীয় সড়ক ও শহীদ চত্ত্বর প্রদক্ষিণ করে শেষ হয়।

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন