মুন্সীগঞ্জে লুট হওয়া ২২টি মোটরসাইকেল উদ্ধার করেছে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪ । ৪:০৯ অপরাহ্ণ

গত ৫ আগস্ট মুন্সীগঞ্জ থানা, সদর ট্রাফিক কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয় থেকে লুট হওয়া সরকারি-বেসরকারি ২২টি মোটরসাইকেল উদ্ধার করেছে সেনাবাহিনী।

এছাড়া লুট হওয়া অস্ত্রের ম্যাগাজিন, ৫০টি গোলাবারুদ, আলমারি, ফ্রিজ, জেনারেটর, লকার, পুলিশের পোষাক-হেলমেট, কার্যালয়ের অগ্নিনির্বাপক যন্ত্র, জব্দ করা অটোরিকশা ইত্যাদিও ছিলো।

বৃহস্পতিবার দুপুরে সদর থানা পুলিশের ওসি (তদন্ত) হারুনুর রশীদ ও সাব ইন্সপেক্টর এনামুল হক মন্ডলকে উদ্ধারকৃত এসব মালামাল বুঝিয়ে দেন সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মুনিমুল ইসলাম।

মুন্সীগঞ্জের দায়িত্বে থাকা সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্ণেল জুবায়ের মোহাম্মদ খালেদ হোসেন বলেন, ‘বেশ কিছু মালামাল নাগরিকরা স্বেচ্ছায় আমাদের কাছে জমা দিয়েছেন। আমরা নিজেরা অভিযান চালিয়েও অনেক সরঞ্জাম উদ্ধার করেছি।’

এর আগে গেল ১৮ আগস্ট ২১৯ টি সরকারি অস্ত্র ও ৭হাজার ৮২৫টি গোলাবারুদ ফেরত ও উদ্ধারের পর পুলিশকে বুঝিয়ে দেয় সেনাবাহিনী।

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন