মুন্সীগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের পরিবারকে বিএনপির আর্থিক সহযোগিতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ২১ আগস্ট, ২০২৪ । ৫:৫৩ অপরাহ্ণ

মুন্সীগঞ্জে গত ৪ আগষ্ট বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা করেছে বিএনপি নেতাকর্মীরা।


বুধবার দুপুরের শহরের ইসলামপুর এলাকায় নিহত ৩জনের স্বজনদের সাথে দেখা করে সহযোগিতার অর্থ তুলে দেন। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। আর্থিক সহযোগিতা ছাড়াও যেকোন প্রয়োজনে নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন নেতাকর্মীরা।

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড.আসাদুজ্জামান রিপন সাংবাদিকদের বলেন, গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনা সরকারের বিচারের দাবি তোলা হবে। একইসাথে রাষ্ট্রকর্তৃক নিহতদের শহীদী মর্যাদার জন্য বিএনপি কাজ করবে। নিহত পরিবারের কর্মসংস্থান সহ যেকোন প্রয়োজনে উদ্যোগ গ্রহণ করা হবে।

এসময় অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়ের কবির খোকন, সাংগঠনিক সম্পাদক সাইদুল রহমান বাবুল,সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ, সদস্য সচিব কামরুজ্জামান রতন প্রমুখ।

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন