মুন্সীগঞ্জে ভাসমান অবস্থায় ১ ব্যক্তির মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ । ৮:১৭ অপরাহ্ণ

মুন্সীগঞ্জ পৌরসভার  মধ্য কোটগাঁও এলাকায় একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় ফিরোজ মিয়া (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সে ওই এলাকার প্রয়াত আফছু মুন্সীর ছেলে বলে জানা গেছে।

শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে কোটগাঁও এলাকার কাজী কমরউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা এসে মরদেহ সনাক্ত করে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ওই ব্যক্তি নিয়মিত মাদক সেবনকারী ছিলেন। নেশাগ্রস্ত অবস্থায় রাতে পুকুরের পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন