মুন্সীগঞ্জ সদরের সিপাহীপাড়ায় একটি প্রাইভেট ক্লিনিকে এক সাথে তিনপুত্র সন্তান জন্ম দিয়েছেন প্রসূতি নারী।
গত সোমবার দুপুরে সিপাহীপাড়া স্পেশালিষ্ট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ডা: ফারজানা আক্তার লাবনীর সিজার করার মাধ্যমে ফুট ফুটে তিন পুত্র সন্তান জন্ম দেন প্রসূতি তানিয়া বেগম। বর্তমানে তিন নবজাতক ও তাদের মা সুস্থ্য আছেন।
জানা যায়, মাসুম- তানিয়া দম্পতি মুক্তাপুরে ভাড়া বাসায় বসবাস করেন। তাদের গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জের কেদারপুর এলাকায়।
মাহাবুব আলম জয়
প্রকাশের সময়: বুধবার, ১৫ মে, ২০২৪ । ১০:০০ পূর্বাহ্ণ