মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে হেলিকপ্টার প্রতীকের প্রার্থী মো. আরিফুল ইসলাম হালদারের উঠান বৈঠক হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পশ্চিম সোনারং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এ উঠান বৈঠক হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেলিকপ্টার প্রতীকের প্রার্থী মো. আরিফুল ইসলাম হালদার।
প্রধান অতিথির বক্তব্যে আরিফ হালদার বলেন আগামী ২১ তারিখে মা-বোন সবাই নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিবেন। সীল মারার দিন আর নেই। আমরা আপনাদের পাশে আছি। আর কখনো ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ সীল মারার সুযোগ হবে না, ভবিষ্যতেও পাবেনা। আপনারা সঠিক সিদ্ধান্ত নিবেন। এটাই আপনাদের কাছে আমার চাওয়া।
তিনি বলেন, এখানে যারা আছেন সবাই আমার পিতার সমতুল্য। আপনাদের সাথে আমার পিতার সুসম্পর্ক ছিলো। আপনারা অনেকেই জানেন বা জানেন না, আমি এই সোনারং স্কুলে লেখাপড়া করছি। তাই এখন আপনাদের কাছে দাবি নিয়ে এসেছি। আপনাদের সাথে রক্তের সম্পর্ক রয়েছে আমার। আমাকে হেলিকপ্টার মার্কায় একটি ভোট দিয়ে সেবা করার সুযোগ দিন।
তিনি আরও বলেন, আমার ও আমার পরিবারের বিরুদ্ধে যে অপপ্রচার করা হচ্ছে। এবং আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। আপনারা ভোটের মাধ্যমে এর জবাব দিবেন। জয়ী হলে সোনারং-টঙ্গীবাড়ি কোন রাস্তার কাজ হলে, প্রথমেই আপনাদের এলাকার রাস্তার কাজ হবে।
উঠান বৈঠকটি সোনারং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি হাজী ইকবাল হোসেন চুন্নু সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হালদার, জেলা পরিষদ সদস্য আতিকুর রহমান শিল্পী, জশলং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শরীফ হালদার, বিশিষ্ট সদারুল হক, সোনারংয়ের আব্দুল হাই সরকার, ফজলুল হক, শামীম বেপারী প্রমুখ।
মো. নাজির হোসেন
প্রকাশের সময়: রবিবার, ১২ মে, ২০২৪ । ৩:১৬ অপরাহ্ণ