গজারিয়ায় ককটেল বিস্ফোরণ পুলিশের ৬ রাউন্ড গুলি

গজারিয়া প্রতিনিধি
প্রকাশের সময়: বুধবার, ৮ মে, ২০২৪ । ৩:৪৯ অপরাহ্ণ

মুন্সীগঞ্জের গজারিয়ায় ভোট কেন্দ্রের ১৫০ গজের  তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৬ রাউন্ড শটগানের গুলিবর্ষণ করেছে পুলিশ।

বুধবার দুপুর দেড়টার দিকে গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ২নং ইসমানীর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের মাঠে এই ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়,দুপুর দেড়টার দিকে কেন্দ্রটির পশ্চিম পাশে মাঠে দুই চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম ও মনসুর আহম্মেদ খান জিন্নাহর সমর্থকরা অবস্থান নেয়। উভয় পক্ষের মুখোমুখি অবস্থানের কারণে উত্তেজনা তৈরি হয়। এসময় ভোট কেন্দ্রের ১৫০ গজের মধ্যে পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পরে পুলিশ ৬ রাউন্ড শট গানের গুলিবর্ষণ করে  উভয় পক্ষকে ছাত্র ভঙ্গ করে দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দ্রটির দায়িত্বপ্রাপ্ত ইন্সপেক্টর মহিদুল ইসলাম বলেন, দুই পক্ষ মুখোমুখি অবস্থানে ছিল। ককটেল অথবা পটকা বিস্ফোরণের কয়েকটি শব্দ আমরা পেয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের পক্ষ থেকে ৬ রাউন্ড শট গানের গুলিবর্ষণ করে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি এখন শান্ত।

উল্লেখ্য, উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে গজারিয়ার উপজেলায় মোট ৬০টি কেন্দ্রে ১ লাখ ৪৭ হাজার ২৪৬জন ভোটার রয়েছেন।

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন