গজারিয়ায় গোসল করতে নেমে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

গজারিয়া প্রতিনিধি
প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ মে, ২০২৪ । ১:৩৬ অপরাহ্ণ

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা  নদীতে গোসল করতে নেমে নিখোঁজ মো. আলিফ প্রধানের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভবানীপুর এলাকায় অবস্থিত সিটি গ্রুপ সংলগ্ন মেঘনা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গেল রবিবার দুপুরে মেঘনা  নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় আলিফ।

নিহত আলিফ প্রধান (১৭) গজারিয়া  উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুরা গ্রামের মো. ফয়সাল প্রধানের ছেলে।

স্থানীয়রা জানান, রোববার দুপুরে কয়েকজন বন্ধুদের সঙ্গে একই উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে গোসল করতে যায় আলিফ।

এসময় আলিফ নদীতে নেমে পানিতে তলিয়ে নিখোঁজ হয়। সঙ্গে থাকা কিশোররা তার স্বজনদের বিষয়টি জানান। খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। আজ মঙ্গলবার সকালে স্থানীয়রা নদীর তীরে মরদেহ দেখতে পান। পরে  খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা নদী থেকে আলিফের মরদেহ উদ্ধার করে।

গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার রিফাত মল্লিক জানান, রোববার নিখোঁজ ওই কিশোরের কোনো খোঁজ না মেললে মঙ্গলবার সকাল থেকে পুনরায় উদ্ধারকাজ শুরু করা হয়। পরে ভবানীপুর এলাকা থেকেই আমরা ওই কিশোরের মরদেহ উদ্ধার করতে সক্ষম হই।

গজারিয়া থানায় অফিসার ইনচার্জ ওসি মো রাজিব খাঁন বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন