টঙ্গীবাড়িতে অজ্ঞাত কিশোরের গলাকাটা লাশ উদ্ধার

টঙ্গীবাড়ি প্রতিনিধি
প্রকাশের সময়: রবিবার, ৫ মে, ২০২৪ । ১২:১৯ অপরাহ্ণ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অজ্ঞাত এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ৯টার দিকে উপজেলার বাহেরপাড়া গ্রামের সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের পরনে ছিলো হাফহাতা গেঞ্জি ও জিন্স প্যান্ট। স্থানীয় লোকজনের ধারণা দুর্বৃত্তরা ঘটনাস্থলেই কিশোরটিকে গলা কেটে হত্যা করেছে। তবে গ্রামের কেউ তাকে চিনে না।

টঙ্গীবাড়ি থানার ওসি মোল্লা সোহেব আলী জানান, নিহত কিশোরের পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় জানতে পারলে হত্যার কারণ ও হত্যাকারীদের শনাক্ত করা সহজ হবে।

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন