মুন্সীগঞ্জে বিএনপি’র বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ

মো. নাজির হোসেন
প্রকাশের সময়: বুধবার, ১ মে, ২০২৪ । ৭:০৫ অপরাহ্ণ

তীব্র তাপদাহে মুন্সীগঞ্জে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে জেলা বিএনপি। মঙ্গলবার জেলা শহরের সুপার মার্কেট সংলগ্ন জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে এসব বিতরণ করে।

শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপনের উদ্যোগে চলমান তীব্র তাপদাহে শ্রমজীবী ও সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাই বিতরণ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য আতাউর হোসেন বাবুল, মো. গোলজার হোসেন, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও শহর যুবদলের আহবায়ক এনামুল হক, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক নাসিরউদ্দিন আহামেদ এবং শহর বিএনপির নেতৃবৃন্দ সহ যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ।

সম্পাদক : কাজী সাব্বির আহমেদ দীপু, প্রকাশক: নাদিম হোসাইন। ফোন : ০১৯৪৪৭৪৪৪৪০ , ই-মেইল : bikrampurpost@gmail.com কপিরাইট © বিক্রমপুর মেইল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন